ঢাকা    বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

নারী কেলেঙ্কারির অভিযোগে বিআইডব্লিউটিএর পরিচালক সাময়িক বরখাস্ত

প্রকাশ : ২৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারী কেলেঙ্কারির অভিযোগে বিআইডব্লিউটিএর পরিচালক সাময়িক বরখাস্ত
আইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। ছবি: সংগৃহীত

নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

দপ্তর আদেশে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১ (১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তবে এ সময় তাকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে এবং হাজিরার ভিত্তিতেই ওই ভাতা পরিশোধ করা হবে।

এদিকে আরিফ উদ্দিনের স্থলে বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি নতুন দায়িত্বও পালন করবেন।

বিষয় : বরখাস্ত আপত্তিকর ভিডিও

আর টি এন নিউজ ২৪

বুধবার, ২৪ জুন ২০২৬

নারী কেলেঙ্কারির অভিযোগে বিআইডব্লিউটিএর পরিচালক সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x