ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
RTN News

সামান্থাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, হাইকোর্টে নাগা চৈতন্য

প্রকাশ : ৩১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সামান্থাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, হাইকোর্টে নাগা চৈতন্য

সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রতারণা করা এবং তার ক্যারিয়ার নষ্ট করার মতো অভিযোগ ছড়িয়ে পড়ার ঘটনায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। নিজের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রচারিত বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নাগা চৈতন্যের নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব কনটেন্টে তাকে সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রতারণাকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে, তিনি সামান্থার ক্যারিয়ার ধ্বংস করেছেন।

গত ২৯ মে বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় নাগা চৈতন্যের আইনজীবী বৈভব গগ্গর আদালতকে জানান, অনলাইনে ছড়িয়ে পড়া এসব অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত ট্রলিংয়ের অংশ। তিনি বলেন, অভিনেতার অনুমতি ছাড়া তার পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভিডিও ও আপত্তিকর কনটেন্টও তৈরি ও প্রচার করা হচ্ছে।

আদালতে নাগা চৈতন্যের পক্ষ থেকে বলা হয়, এক দশকেরও বেশি সময় ধরে তিনি তেলুগু চলচ্চিত্রে কাজ করছেন এবং দেশ-বিদেশে তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। অননুমোদিত এসব কনটেন্ট তার সুনাম, ব্যক্তিগত গোপনীয়তা এবং জনসম্মুখের ভাবমূর্তির ক্ষতি করছে।

শুনানি শেষে দিল্লি হাইকোর্ট বিবাদীপক্ষকে সমন জারি করেছে। একই সঙ্গে অভিনেতার ব্যক্তিগত অধিকার সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০১৭ সালে নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিয়ে হয়। ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বিষয় : সামান্থা রুথ প্রভু নাগা চৈতন্য আদালত প্রতারণা

RTN News

বুধবার, ১৫ জুলাই ২০২৬

সামান্থাকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, হাইকোর্টে নাগা চৈতন্য

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x