ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

বিজেপি সরকারের চাপে ভারত ছাড়ছেন হাজারো বাংলাদেশি, সীমান্তে ভিড়

প্রকাশ : ২৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিজেপি সরকারের চাপে ভারত ছাড়ছেন হাজারো বাংলাদেশি, সীমান্তে ভিড়
পরিচয় যাচাইয়ের জন্য বিএসএফের ক্যাম্পের কাছে অপেক্ষায় এক অভিবাসী। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কলকাতায়। ছবি: এএফপি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর 'বাংলাদেশি অনুপ্রবেশকারী'দের ফেরত পাঠানোর ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই সাতক্ষীরা ও উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকায় প্রতিদিন শত শত মানুষ বাংলাদেশে ফেরার জন্য জড়ো হচ্ছেন।

কেন ফিরছেন তারা

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, 'বাংলাদেশি অনুপ্রবেশকারী'দের আর থাকতে দেওয়া হবে না। এরপর থেকে পুলিশের কড়াকড়ি বাড়ে, বাড়িওয়ালারাও ভাড়া দিতে অস্বীকার করতে থাকেন। একই সঙ্গে সংশোধিত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ে যায়।

হাকিমপুর সীমান্তে আসা বাচ্চু মুন্সি জানান, প্রায় ৩৮ বছর আগে শিশু বয়সে বাবা-মায়ের সঙ্গে ভারতে যান। সেখানেই বিয়ে করেন, সংসার গড়েন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই ছিল। কিন্তু এসআইআরে নাম বাদ পড়ায় এখন ফিরতে বাধ্য হচ্ছেন।

প্রতিদিন বাড়ছে ভিড়

স্থানীয় বাসিন্দা হাসানুর গাজি জানান, শুরুতে দিনে ১০-১২ জন করে আসতেন। এখন সংখ্যা কয়েকশোতে পৌঁছেছে। সীমান্তে এসে নথি যাচাই ও বায়োমেট্রিকের পর বিএসএফ তাদের আমোদিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে।

মামলা হবে না, জানালেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন, যারা স্বেচ্ছায় ফিরে যেতে চান তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না। এই ঘোষণার আগে থেকেই সীমান্তে ভিড় শুরু হয়েছিল।

ফিরে আসা অনেকেই জানিয়েছেন, তারা আর অবৈধ পথে ভারতে ফিরবেন না।

বিষয় : বাংলাদেশি ভারত অভিবাসী সীমান্ত পশ্চিমবঙ্গ

আর টি এন নিউজ ২৪

রোববার, ৩১ মে ২০২৬

বিজেপি সরকারের চাপে ভারত ছাড়ছেন হাজারো বাংলাদেশি, সীমান্তে ভিড়

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x