ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
RTN News

পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ

পশ্চিমবঙ্গে বামেদের সভায় হামলা-ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ সিপিএমেরভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বিরাটিতে বামপন্থীদের একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় বণিক মোড়ে আয়োজিত সভার মঞ্চ ও চেয়ার ভাঙচুর এবং কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছে সিপিএম।সিপিএমের অভিযোগ, সভা শুরুর সময় একদল ব্যক্তি সেখানে হামলা চালিয়ে মাইক খুলে নেয় এবং পরে মঞ্চ, চেয়ার ও ব্যানার ভাঙচুর করে। এ ঘটনায় কয়েকজন দলীয় কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেছে দলটি। পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি—এমন অভিযোগও তুলেছেন বাম কর্মীরা।সিপিএমের নেত্রী দীপ্সিতা ধরসহ কয়েকজন নেতাকর্মীকে লক্ষ্য করে ইট ও বিভিন্ন বস্তু ছোড়ার অভিযোগও উঠেছে। হামলার ঘটনায় একজনের চোখে গুরুতর আঘাত লাগার দাবি করা হয়েছে।অন্যদিকে, বিজেপি হামলার সঙ্গে তাদের কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। দলটির স্থানীয় নেতাদের দাবি, সভায় আপত্তিকর বা রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ