ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
RTN News

বাগেরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাগেরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু
ফকিরহাটে একটি বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: সংগৃহীত

বাগেরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (নিহত) নামে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আলী মুসা শেখ ওই গ্রামের মৃত আজিত শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরে হঠাৎ লিয়াকত শেখের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় আলী মুসা শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুকান্ত কুন্ডু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে বালতি দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, জমি বিক্রির নগদ টাকাসহ অগ্নিকাণ্ডে ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁদের ধারণা।

পল্লী বিদ্যুৎ ফকিরহাট জোনের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে। তবে তাঁদের কাছে খবর পৌঁছানোর আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজান মিয়া বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। রাস্তা সরু হওয়ায় গাড়ি নিয়ে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মৌভোগ গ্রামে বসতবাড়িতে আগুন নেভাতে গিয়ে এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিষয় : মৃত্যু বাগেরহাট আগুন

RTN News

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বাগেরহাটে বসতবাড়িতে আগুন, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x