ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
RTN News

কালিয়াকৈরে বাড়িওয়ালাদের সতর্ক করে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালিয়াকৈরে বাড়িওয়ালাদের সতর্ক করে প্রশাসনের গণবিজ্ঞপ্তি
কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভের চিত্র। ছবি: সংগৃহীত

কালিয়াকৈরে বাড়িওয়ালাদের সতর্ক করে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ঠেকাতে কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করেছে উপজেলা প্রশাসন। ভাড়াটিয়াদের বাসায় পরিবারের সদস্যদের বাইরে কোনো বহিরাগত ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটিয়ারা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিলে কিংবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের তথ্য প্রশাসনকে না জানানো হলে এবং এর কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের দায় নিতে হবে। বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করেছে প্রশাসন।

এ বিষয়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে বহিরাগত ব্যক্তিরা যাতে এলাকায় প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। বিশেষ করে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় শ্রমিক অসন্তোষের প্রভাব বেশি পড়েছে। এসব ঘটনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

বিষয় : সংঘর্ষ আন্দোলন গাজীপুর গার্মেন্টস শ্রমিক

RTN News

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে বাড়িওয়ালাদের সতর্ক করে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x