ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
RTN News

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ৫ মামলা, গ্রেপ্তার ৩০

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ৫ মামলা, গ্রেপ্তার ৩০সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় দুপুর পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম এ তথ্য জানান।পুলিশ জানায়, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।মহিদুল ইসলাম জানান, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।সোমবার সকাল থেকেই মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর আগে গতকাল রোববার মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেন আন্দোলনকারীরা।

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ৫ মামলা, গ্রেপ্তার ৩০