ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
RTN News

মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা আহত

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা আহত
এমএম মনিরুল ইসলাম

মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা আহত

খুলনার দিঘলিয়ায় মুড়ির প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে জামায়াত নেতা এমএম মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর বসতঘরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম দিঘলিয়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পর বসতঘরের দরজার সামনে একটি পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান তিনি। কেউ ভুল করে প্যাকেটটি রেখে গেছেন, এমন ধারণা থেকে সেটি ঘরের ভেতরে নিয়ে যান। পরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে প্যাকেটটিতে বিস্ফোরণ ঘটে।

এতে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বিস্ফোরণের পর ঘরের আসবাবপত্রে আগুন ধরে গেলে স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনেন। পরে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

বিষয় : বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা

RTN News

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মুড়ির প্যাকেটে বোমা বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা আহত

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x