ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
RTN News

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: প্রধান আসামি বাবা র‍্যাবের হাতে গ্রেপ্তার

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: প্রধান আসামি বাবা র‍্যাবের হাতে গ্রেপ্তারডুমুরিয়া থেকে আটক আলীম হোসেন আকাশ; আগেই গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন নিহতের মাখুলনা প্রতিনিধি:খুলনা নগরীর আলোচিত স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের বাবা মো. আলীম হোসেন আকাশকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে নগরের প্রান্তিকা আবাসিক এলাকার একটি সাততলা ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। বস্তার এক পাশ দিয়ে রক্ত বের হতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।তদন্তের ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। নিহত আরফানা হোসেন নির্জনা সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা এবং খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।পুলিশের তদন্তে উঠে আসে, পারিবারিক কলহের জেরে নির্জনাকে হত্যা করেন তার বাবা আলীম হোসেন আকাশ ও মা আরিফা ইয়াসমীন সীমা। এ ঘটনায় নির্জনার মা আগেই গ্রেপ্তার হয়েছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা প্রধান আসামি আলীম হোসেন আকাশকে দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার ডুমুরিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানিয়েছে, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম খুলনা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে পরিচালিত হবে।

খুলনায় স্কুলছাত্রী নির্জনা হত্যা: প্রধান আসামি বাবা র‍্যাবের হাতে গ্রেপ্তার