ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
RTN News

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩
দুর্ঘটনার পর সড়কটি থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বিশাল ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে বাস ও ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে এবং বহু যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানান, একটি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরানো হচ্ছিল। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বিভিন্ন ধাতব অংশ ও অন্যান্য ধ্বংসাবশেষ।

সড়কের পাশে বাসের যাত্রীদের আসন পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া ট্রাকটির পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ আটকে ছিল।

আল-আহরাম জানিয়েছে, আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতাকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত বিশ্ব সংবাদ মিসর

RTN News

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x