ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
RTN News

শেষ ওভারে ১৯ রান দরকার, তবু ৪ রানে হার বাংলাদেশের

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শেষ ওভারে ১৯ রান দরকার, তবু ৪ রানে হার বাংলাদেশের
বাংলাদেশকে ৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ছবি: বিসিবি

শেষ ওভারে ১৯ রান দরকার, তবু ৪ রানে হার বাংলাদেশের

পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান প্রয়োজন হলেও শেষ পর্যন্ত ১৫৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। তাতে শিরোপা জেতে শ্রীলঙ্কার মেয়েরা।

এর আগে ৩ অক্টোবর স্বাগতিক পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে এরপর টানা ছয় ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করেছে দলটি।

ফাইনালে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন সাঞ্জানা কাভিন্দি। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম একটি করে উইকেট নেন।

১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৪.৪ ওভারে ২১ রান তুলতেই ৩ উইকেট হারায় দলটি। দুই ওপেনার মায়মুনা নাহার ও অচেনা জান্নাত রানের খাতা খোলার আগেই ফিরে যান। চার নম্বরে ব্যাট করতে নামা শিরিনা খাতুন করেন ৬ রান।

এরপর চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নিশিতা আক্তার নিশি ও সাদিয়া ইসলাম। দুজনের ৬৭ রানের জুটিতে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের। তবে ১৪তম ওভারের প্রথম বলে ৩২ রান করে রানআউট হন নিশি। ৩৩ বলের ইনিংসে দুটি চার মারেন তিনি।

অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান সাদিয়া ইসলাম। ৩৬ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৯ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করতে পারে বাংলাদেশ।

শেষ ওভারের দ্বিতীয় বলে চামুদি হেরাথকে ছক্কা হাঁকান সাদিয়া আক্তার। ইনিংসের শেষ বলে একই বোলারকে চার মারেন জান্নাতুল ফেরদৌস। তবে শেষ মুহূর্তের এই প্রচেষ্টা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। শ্রীলঙ্কার হয়ে চামুদি হেরাথ ও প্রবোদা দুটি করে উইকেট নেন।

ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন সাঞ্জানা কাভিন্দি। ছয় ম্যাচে ৬৩.২০ গড়ে এবং ১৩৭.৯৯ স্ট্রাইকরেটে তাঁর সংগ্রহ ৩১৬ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি।

বিষয় : ক্রিকেট খেলা নারী ক্রিকেট 

RTN News

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শেষ ওভারে ১৯ রান দরকার, তবু ৪ রানে হার বাংলাদেশের

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x