ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
RTN News

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩৩ জনের মৃত্যু

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩৩ জনের মৃত্যু
ছাদ ধসে নিহত শিশুদের জানাজায় অংশগ্রহণকারীরা। বৃহস্পতিবার পাকিস্তানে। ছবি: এএফপি

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩৩ জনের মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে এক শিক্ষক ও ৩২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৪ বছরের কম। এ ঘটনায় আহত আরও ২০ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার পেশোয়ারের আল খায়ের স্কুলে এ দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সন্ধ্যায় ৩৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ভবনটির দুর্বল অবকাঠামোকে দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্কুলটির মালিককে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সোহেল বার্তা সংস্থা এএফপিকে জানান, তাঁর ভাতিজি ধসে পড়া ভবন থেকে প্রাণে বেঁচে বাড়িতে ফিরে দুর্ঘটনার খবর দেয়। এ খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ১০ থেকে ১৫টি শিশু ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে। পরে তাদের উদ্ধার করা হয়।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র আসিম খান জানান, নিহত শিক্ষার্থীদের বেশির ভাগের বয়স ৪ থেকে ১৪ বছরের মধ্যে। আহত ২০ শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের অধিকাংশকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফাইজি বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, একটি ছাদ ধসে অন্য একটি ছাদের ওপর পড়েছে। এতে নিচের শ্রেণিকক্ষটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এরপর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশুদের উদ্ধারে অভিযান চালানো হয়।

বিষয় : নিহত পাকিস্তান স্কুল

RTN News

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩৩ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x