ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
RTN News

গাজা ও পশ্চিম তীরে তিন বছরে ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাজা ও পশ্চিম তীরে তিন বছরে ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত
গাজায় ইসরায়েলি হামলার ফাইল ছবি।

গাজা ও পশ্চিম তীরে তিন বছরে ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে গত তিন বছরে ইসরায়েলি হামলায় ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। একই সময়ে শিক্ষাসংশ্লিষ্ট ১ হাজার ৫৮ জন কর্মকর্তা ও কর্মচারীও প্রাণ হারিয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে শিক্ষা খাতে হতাহতের এ চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীরা রয়েছেন। এ ছাড়া হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষাকর্মী আহত বা আটক হয়েছেন। হামলায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজা উপত্যকায় নিহত হয়েছেন ১৯ হাজার ১৮৯ জন স্কুল শিক্ষার্থী ও ১ হাজার ৩৮৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আহত হয়েছেন ২৮ হাজার ৫৮৬ জন স্কুল শিক্ষার্থী এবং ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

এ ছাড়া গাজায় ৮০৫ জন স্কুল কর্মী ও ২৪৬ জন বিশ্ববিদ্যালয় কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন যথাক্রমে ৩ হাজার ২৯৮ ও ১ হাজার ৪৯৩ জন।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ১৩৪ জন স্কুল শিক্ষার্থী ও ৩৯ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭১ জন স্কুল শিক্ষার্থী ও ২৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। সেখানে ৪১৬ জন স্কুল শিক্ষার্থী এবং ৪৮১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

পশ্চিম তীরে ৭ জন স্কুল কর্মী নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৭৬ জনের বেশি শিক্ষক এবং ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত, ১৩ হাজার ৩৫০ জনের বেশি আহত এবং ২৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ আটক হয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিষয় : নিহত ফিলিস্তিন ইসরায়েল বিশ্ব সংবাদ শিক্ষার্থী মধ্যপ্রাচ্য গাজা

RTN News

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

গাজা ও পশ্চিম তীরে তিন বছরে ২০ হাজারের বেশি শিক্ষার্থী নিহত

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x