ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
RTN News

‘আমি তোমাদের ভীষণ মিস করব’—আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে আবেগঘন মেসি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘আমি তোমাদের ভীষণ মিস করব’—আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে আবেগঘন মেসি
বিদায়ী ভাষণ দিচ্ছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

‘আমি তোমাদের ভীষণ মিস করব’—আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে আবেগঘন মেসি

লিওনেল মেসি মাইক্রোফোন হাতে নিতেই মুহূর্তে করতালিতে ফেটে পড়ে পুরো মনুমেন্তাল স্টেডিয়াম। মুখে হাসি থাকলেও বিদায়ের আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার মহাতারকা। চোখে জমে ওঠে অশ্রু। আবেগ সামলে উপস্থিত দর্শক, সতীর্থ ও কোচের সামনে দেন দীর্ঘ বিদায়ী ভাষণ।

মেসির কথা যখন চলছিল, লিওনেল স্কালোনি থেকে শুরু করে ক্রিস্টিয়ান রোমেরো, এনসো ফের্নান্দেসসহ সতীর্থরা গভীর মনোযোগে তাঁকে শুনছিলেন। অনেকের চোখেই তখন পানি। ভাষণ শেষে মেসিকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন সতীর্থরা, স্টেডিয়ামে শুরু হয় আতশবাজি।

বিদায়ী বক্তব্যে মেসি বলেন, আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে খেলা তাঁর জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি। দুই দশকেরও বেশি সময় এই জার্সি পরতে পারাকে তিনি নিজের জন্য বিশাল সম্মানের বলে উল্লেখ করেন।

মেসি বলেন, কঠিন সময়েও তিনি কখনো লড়াই থামাননি এবং দলের পাশে থাকা বন্ধ করেননি। জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দেওয়া তাঁর জন্য অত্যন্ত কষ্টের হলেও তিনি মনে করেন, বিদায়ের জন্য এটাই সঠিক সময়।

বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে মেসি বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরে জাতীয় দলের হয়ে মাঠে নামার দিনটি ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটি। সেই দিনের স্মৃতি তিনি কখনো ভুলবেন না বলেও জানান।

তবে এবার একই মাঠে ফিরে আসাকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি হিসেবে বর্ণনা করেন মেসি। কারণ, এই দিনেই জাতীয় দলের জার্সি এবং আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে বিদায় নিচ্ছেন তিনি।

মেসি আরও বলেন, “আমি মাঠে খেলা ভীষণ মিস করব। কিন্তু এখন থেকে আমি তোমাদের সঙ্গেই থাকব—ওই পাশে। এই ছেলেদের এবং সামনে যা কিছু আসবে, তার প্রতি সমর্থন জানাব।”

দলের ঐক্যের ওপরও গুরুত্ব দেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর মতে, কঠিন সময়েই একটি দলের প্রকৃত শক্তি বোঝা যায়। জাতীয় দলকে ব্যর্থ হতে দেখতে চাওয়া মানুষদের সেই সুযোগ না দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ভাষণের শেষ দিকে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, “আমি যেতে চাই না। আমি মাঠ ছেড়ে যেতে চাই না।”

এরপর সমর্থকদের উদ্দেশে মেসির আবেগঘন বার্তা—“আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আমি তোমাদের ভীষণ মিস করব। আর সৃষ্টিকর্তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দিয়েছেন। আমি আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।”

সবশেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, তাঁদের সঙ্গে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পেরে তিনি গর্বিত। বিদায়ী মুহূর্তে তাঁর কণ্ঠে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর অসংখ্য স্মৃতির আবেগ।

বিষয় : লিওনেল মেসি খেলা ফুটবল আর্জেন্টিনা ফুটবল

RTN News

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

‘আমি তোমাদের ভীষণ মিস করব’—আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে আবেগঘন মেসি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x