ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
RTN News

‘কোলে নেওয়া সেই শিশুই আজ প্রতিপক্ষ’—ইয়ামালকে নিয়ে আবেগঘন মন্তব্য মেসির

‘কোলে নেওয়া সেই শিশুই আজ প্রতিপক্ষ’—ইয়ামালকে নিয়ে আবেগঘন মন্তব্য মেসির বিশ্বকাপ ফাইনালের আগে প্রশংসায় ভাসালেন স্প্যানিশ বিস্ময়বালককে, তবে মাঠে তার সেরাটা দেখাতে দিতে চান না আর্জেন্টাইন অধিনায়কস্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্কে আয়োজিত ফিফার এক বিশেষ অনুষ্ঠানে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও আখ্যা দিয়েছেন স্প্যানিশ এই বিস্ময়বালককে।বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসির পাশাপাশি টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং অধিনায়ক রদ্রি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার রিও ফার্দিনান্দ।আলোচনায় উঠে আসে ২০০৭ সালে তোলা একটি বহুল আলোচিত ছবি, যেখানে মাত্র কয়েক মাস বয়সী লামিন ইয়ামালকে কোলে নিয়ে ফটোশুট করেছিলেন তরুণ মেসি। ইউনিসেফ ও স্প্যানিশ সংবাদপত্র দিয়ারিও স্পোর্ত–এর একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ক্যাম্প ন্যুতে সেই ছবি তোলা হয়েছিল।সেই স্মৃতি মনে করে মেসি বলেন, “ছবিটা সত্যিই অবিশ্বাস্য। যখন সে একটি শিশু ছিল, তখন আমি তার সঙ্গে ছবি তুলেছিলাম। আর আজ সে বিশ্বকাপের ফাইনালে খেলছে। জীবন কত দ্রুত বদলে যায়, এটা সত্যিই অবিশ্বাস্য।”ইয়ামালের বর্তমান পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। মেসি বলেন, “ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে খুব কাছ থেকে অনুসরণ করি, কারণ সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি খুব ভালোবাসি। সে ইতোমধ্যেই বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার সামনে দীর্ঘ ক্যারিয়ার রয়েছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগও আছে।” তবে প্রশংসার পাশাপাশি ফাইনালের লড়াইয়েও চোখ রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি বলেন, *“আমরা চেষ্টা করব এমন একটি ম্যাচ খেলতে, যাতে সে তার সেরাটা দেখাতে না পারে। শুধু ইয়ামাল নয়, স্পেনের দলে আরও অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।”

‘কোলে নেওয়া সেই শিশুই আজ প্রতিপক্ষ’—ইয়ামালকে নিয়ে আবেগঘন মন্তব্য মেসির
মেসির গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা  বিশ্বকাপে দুর্দান্ত শুরু পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে লিওনেল স্কালোনির দল।  ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। পঞ্চম মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে উল্লাস শুরু হলেও সহকারী রেফারির পতাকা উঠলে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।  এর কিছুক্ষণ পর আলজেরিয়াও আর্জেন্টিনার জালে বল জড়ালেও সেটিও অফসাইডের কারণে বাতিল হয়।  এরপর ১৭তম মিনিটে নিজের জাত চিনিয়ে দেন মেসি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর জোরালো শট জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে এটি মেসির ১১৮তম গোল। একই সঙ্গে বিশ্বকাপে এটি তাঁর ১৪তম গোল।  মেসির গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।