ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
RTN News

হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা আখতারুজ্জামান, এক দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা আখতারুজ্জামান, এক দিনের রিমান্ড মঞ্জুর
ছবি- সংগৃহীত

হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা আখতারুজ্জামান, এক দিনের রিমান্ড মঞ্জুর

বিমানবন্দরে কর্মকর্তাকে হুমকির মামলায় গ্রেপ্তার সাবেক এমপি; আদালতে নেওয়ার সময় বললেন, "আমি হেলমেট মানি না"

বিমানবন্দরে কর্মকর্তাকে হুমকির মামলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার দুপুরে প্রিজনভ্যানে হাতকড়া পরিয়ে তাঁকে ঢাকার সিএমএম আদালতের সামনে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামার আগে দরজায় দাঁড়িয়েই তিনি মাথার হেলমেট খুলে ছুড়ে ফেলেন। এ সময় তিনি বলেন, "আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।" ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রিমান্ড শুনানি

দুপুরে আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা, বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার পটভূমি

শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়, যা পরে হুমকি-ধামকিতে গড়ায়। এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে তাঁর নামে মামলা হয়।

বিষয় : আদালত রিমান্ড

RTN News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা আখতারুজ্জামান, এক দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x