ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
RTN News

মক্কার কাছে হুতিদের ড্রোন ভূপাতিতের দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মক্কার কাছে হুতিদের ড্রোন ভূপাতিতের দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো
কোলাজ: গ্রাফিক্স ইত্তেফাক

মক্কার কাছে হুতিদের ড্রোন ভূপাতিতের দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

পবিত্র মক্কা নগরীর কাছে ইয়েমেনের হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৫ সেকেন্ডের একটি ভিডিও পুরোনো বলে তথ্য যাচাইয়ে উঠে এসেছে। ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; অন্তত এক বছর আগে সৌদি আরবের মদিনা শহরের একটি ঘটনার পর এটি অনলাইনে প্রকাশিত হয়েছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজ ও প্রোফাইলে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যাওয়ার দৃশ্যটি ছড়িয়ে পড়ে। একটি ফেসবুক পেজেই ভিডিওটি ছয় লাখের বেশি বার দেখা হয়েছে। তবে রিভার্স ইমেজ সার্চ ও অনলাইন অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির অস্তিত্ব ইন্টারনেটে অন্তত ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর থেকেই রয়েছে।

বর্তমানে ছড়িয়ে পড়া কিছু ভিডিও:
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক ও ষষ্ঠ লিংক।

‘ইসলাম চ্যানেল’সহ একাধিক ফেসবুক পেজে গত বছর প্রকাশিত একই ভিডিওর সঙ্গে সৌদি আরবের মদিনা ও মসজিদে নববির কাছাকাছি আকাশে ঘটে যাওয়া একটি ঘটনার মিল পাওয়া যায়।

অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোরে মদিনার আকাশে একটি অননুমোদিত ড্রোন শনাক্ত হওয়ার পর সেটি ভূপাতিত করা হয়েছিল। ওই সময় বিকট শব্দের পর আকাশ থেকে একটি উজ্জ্বল বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও একই ধরনের দৃশ্য রয়েছে।

তবে ওই ঘটনার সঙ্গে ড্রোনটির উৎস বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে মসজিদে নববি বা এর আশপাশে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনাও ঘটেনি।

গত বছর ছড়িয়ে পড়া কিছু ভিডিও:
প্রথম লিংক, দ্বিতীয় লিংক ও তৃতীয় লিংক।

এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে মক্কার আকাশসীমায় প্রবেশের আগে হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করা হলেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। হুতিরাও সৌদি আরবের ওই দাবি অস্বীকার করেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মদিনার এক বছর আগের ভিডিওটি মক্কার সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ফলে ভিডিওটির সঙ্গে মক্কার আকাশে হুতিদের ড্রোন ভূপাতিতের দাবির সরাসরি সম্পর্ক পাওয়ার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

বিষয় : বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য সৌদি আরব হুথি বিদ্রোহী ফ্যাক্টচেক

RTN News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মক্কার কাছে হুতিদের ড্রোন ভূপাতিতের দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x