ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
RTN News

৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস আল নাসরের

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস আল নাসরের

৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস আল নাসরের

ফুটবল ইতিহাসে দীর্ঘ ৮৭ বছর ধরে অক্ষুণ্ণ থাকা বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। ঘরোয়া শীর্ষ লিগে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করার রেকর্ড এখন তাদের দখলে। এই রেকর্ড গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

গত শনিবার আল খালিজের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আল নাসর। ওই ম্যাচে আবদুল্লাহ আল-হামদানের গোলের মাধ্যমে টানা ৯৪তম ঘরোয়া লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়ে তারা। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের ৮৭ বছরের পুরোনো রেকর্ড পেছনে ফেলে আল নাসর।

এর আগে ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত স্থানীয় লিগে টানা ৯৩ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো তারকাদের নিয়ে গড়া দল ‘লা মাকিনা’ সেই সময় ৯৩ ম্যাচে মোট ৩০১ গোল করেছিল।

রিভার প্লেটের সেই রেকর্ডে গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ের ম্যাচে গোল করে সমতা এনেছিলেন রোনালদো। এরপর আল খালিজের বিপক্ষে আল-হামদানের গোলেই রেকর্ডটি এককভাবে নিজেদের করে নেয় সৌদি ক্লাবটি।

২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদকে ৪-১ গোলে হারানোর ম্যাচ দিয়ে আল নাসরের টানা গোল করার এই যাত্রা শুরু হয়েছিল।

তবে সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে রিভার প্লেটের আরও একটি রেকর্ড এখনো অক্ষুণ্ণ রয়েছে। স্থানীয় লিগ, টুর্নামেন্ট ও কাপ মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল আর্জেন্টাইন ক্লাবটি। এর মধ্যে ৯৩টি লিগ ম্যাচের পাশাপাশি পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি জাতীয় কাপ ম্যাচ ছিল।

তবে ঘরোয়া শীর্ষ লিগের হিসাব ধরলে ৮৭ বছরের পুরোনো রেকর্ড এখন আল নাসরের দখলে। রোনালদোদের হাত ধরে সৌদি ক্লাবটি বিশ্ব ফুটবলে লিখল নতুন এক ইতিহাস।

RTN News

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস আল নাসরের

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x