ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
RTN News

গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অভিযোগ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অভিযোগ
গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ আড়াল করছে ইসরায়েল।

গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অভিযোগ

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত কথিত ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল—এমন অভিযোগ করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

হামাসের দাবি, গাজায় হাজার হাজার নিখোঁজ মানুষের মরদেহ এবং কথিত গণহত্যার বিভিন্ন আলামত এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। কিন্তু ধ্বংসস্তূপ অপসারণ, চূর্ণবিচূর্ণ ও অন্যত্র সরিয়ে নেওয়ার মাধ্যমে এসব প্রমাণ নষ্ট করার চেষ্টা চলছে।

বিবৃতিতে হামাস বলেছে, ঘটনাস্থল, মরদেহ ও অন্যান্য আলামতে হস্তক্ষেপ করা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশনার সরাসরি লঙ্ঘন। গাজায় গণহত্যা নিয়ে চলমান মামলায় আইসিজে সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিল বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

হামাস আরও দাবি করেছে, ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার না করে সেগুলো সরিয়ে ফেলা নিহতদের মর্যাদা এবং তাঁদের পরিবারের স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফনের অধিকারের ওপরও আঘাত।

ঘটনাস্থলগুলো সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। একই সঙ্গে মরদেহ উদ্ধার এবং বিভিন্ন আলামত নথিভুক্ত ও সংরক্ষণের জন্য আন্তর্জাতিক তদন্ত দল ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়োগের দাবি জানিয়েছে তারা।

তবে হামাস বলেছে, গাজা থেকে দ্রুত ধ্বংসস্তূপ অপসারণ ও পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি মানবিক ও জাতীয় প্রয়োজন। এটি ফিলিস্তিনি জনগণের অধিকার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

বিষয় : ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ ফিলিস্তিন বিশ্ব সংবাদ মধ্যপ্রাচ্য গাজা

RTN News

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজায় যুদ্ধাপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টা, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অভিযোগ

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত কথিত ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল—এমন অভিযোগ করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

হামাসের দাবি, গাজায় হাজার হাজার নিখোঁজ মানুষের মরদেহ এবং কথিত গণহত্যার বিভিন্ন আলামত এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। কিন্তু ধ্বংসস্তূপ অপসারণ, চূর্ণবিচূর্ণ ও অন্যত্র সরিয়ে নেওয়ার মাধ্যমে এসব প্রমাণ নষ্ট করার চেষ্টা চলছে।

বিবৃতিতে হামাস বলেছে, ঘটনাস্থল, মরদেহ ও অন্যান্য আলামতে হস্তক্ষেপ করা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশনার সরাসরি লঙ্ঘন। গাজায় গণহত্যা নিয়ে চলমান মামলায় আইসিজে সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিল বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

হামাস আরও দাবি করেছে, ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার না করে সেগুলো সরিয়ে ফেলা নিহতদের মর্যাদা এবং তাঁদের পরিবারের স্বজনদের মরদেহ উদ্ধার করে দাফনের অধিকারের ওপরও আঘাত।

ঘটনাস্থলগুলো সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘ, আন্তর্জাতিক আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। একই সঙ্গে মরদেহ উদ্ধার এবং বিভিন্ন আলামত নথিভুক্ত ও সংরক্ষণের জন্য আন্তর্জাতিক তদন্ত দল ও ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়োগের দাবি জানিয়েছে তারা।

তবে হামাস বলেছে, গাজা থেকে দ্রুত ধ্বংসস্তূপ অপসারণ ও পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি মানবিক ও জাতীয় প্রয়োজন। এটি ফিলিস্তিনি জনগণের অধিকার বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: মিডল ইস্ট আই

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x