ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
RTN News

পারিবারিক ঝগড়ার পর বেরিয়ে মদ্যপান, অচেতন তরুণীকে মোটরসাইকেলে নেওয়ার রহস্যের জট খুলছে

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পারিবারিক ঝগড়ার পর বেরিয়ে মদ্যপান, অচেতন তরুণীকে মোটরসাইকেলে নেওয়ার রহস্যের জট খুলছে

পারিবারিক ঝগড়ার পর বেরিয়ে মদ্যপান, অচেতন তরুণীকে মোটরসাইকেলে নেওয়ার রহস্যের জট খুলছে

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে অচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যাওয়ার ঘটনায় তৈরি হওয়া রহস্যের জট খুলতে শুরু করেছে। পারিবারিক ঝগড়ার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে ওই তরুণী মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তাঁর বোন ও দুলাভাই।

তাঁদের দাবি, অসুস্থ তরুণীকে বাসায় পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেলচালক আলমও পারিবারিক ঝামেলায় পড়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ২৬ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ফোনে কথা হয়। তিনি বর্তমানে সুস্থ ও ভালো আছেন বলে জানান। এ বিষয়ে দুদিন পর সরাসরি দেখা করে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।

তরুণীর বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর অভিমান করে টঙ্গীর বাসা থেকে বেরিয়ে যান ওই তরুণী। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানান স্বজনেরা।

তরুণীর দুলাভাই জানান, ‘শিমু’ (ছদ্মনাম) আগে কখনো মদ্যপান করেননি। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সময় রাগ করে তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরে উত্তরার কোনো একটি বারে গিয়ে মদ্যপান করে থাকতে পারেন। সেখানে অসুস্থ হয়ে পড়ার পর দুই তরুণ তাঁকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য বের হন।

আলম ওই তরুণীর স্বামী কি না জানতে চাইলে দুলাভাই বলেন, ‘বিয়ে করবে বলে শুনেছি।’

তরুণীর বোন জানান, তাঁর বোনের এর আগে দুটি বিয়ে হয়েছিল। কিছুদিন আগে তাঁর ডিভোর্স হয়েছে। এরপর তাঁকে নিজের কাছে এনে রেখেছিলেন। বুধবারের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘সেদিন রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ওর দুলাভাই আমার গায়ে হাত তুলেছিল। এটা ও মানতে পারেনি।’

তাঁর ভাষ্য অনুযায়ী, পরে বারে অসুস্থ হয়ে পড়লে আলম ও তাঁর এক বন্ধু তরুণীকে টঙ্গীর বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে ওই অবস্থায় তাঁরা টঙ্গীতে না গিয়ে মিরপুরের দিকে চলে যান। সেখানে এক বান্ধবীর বাসায় তরুণীকে রেখে তাঁর বোনকে ফোন করেন।

আলমের বিষয়ে তরুণীর বোন বলেন, আলম এখন পারিবারিকভাবে ঝামেলায় আছেন। তাঁর সংসার ও সন্তান রয়েছে। তরুণীকে পৌঁছে দিতে গিয়ে তিনি বিপদে পড়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার কয়েকটি ছবি পোস্ট করেন মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন। উমরার সফর শেষে বগুড়া ফেরার পথে গাড়ি থেকে দৃশ্যটি দেখে তিনি ছবি তোলেন বলে জানান।

পরে ছবিগুলো পোস্ট করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তাঁর পোস্ট অনুযায়ী, রাত ৩টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত তিনি মোটরসাইকেলটি অনুসরণ করেন। মোটরসাইকেলে চালকের পেছনে একজন তরুণী ছিলেন। তাঁর পা খালি ছিল এবং নিচের দিকে ঝুলছিল।

ঘটনাটি নজরে আসার পর তদন্তে নামে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, মোটরসাইকেলটি তাঁদের থানা এলাকার সীমানা পেরিয়ে গাজীপুরের গাছা থানার দিকে চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট) এস এম শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তে পুলিশের একটি দল কাজ শুরু করেছে। মোটরসাইকেলের নম্বর প্লেট থাকায় চালককে শনাক্ত করতে সমস্যা হবে না। দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

বিষয় : রাজধানী সারাদেশ সোশ্যাল মিডিয়া ভাইরাল

RTN News

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

পারিবারিক ঝগড়ার পর বেরিয়ে মদ্যপান, অচেতন তরুণীকে মোটরসাইকেলে নেওয়ার রহস্যের জট খুলছে

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x