ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
RTN News

জামিনে বেরিয়েই ফের চুরির অভিযোগ, প্রাইভেটকারসহ রাসেল গ্রেপ্তার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামিনে বেরিয়েই ফের চুরির অভিযোগ, প্রাইভেটকারসহ রাসেল গ্রেপ্তার
অভিযুক্ত মো. রাসেল মিয়া

জামিনে বেরিয়েই ফের চুরির অভিযোগ, প্রাইভেটকারসহ রাসেল গ্রেপ্তার

মানিকগঞ্জে মাদক মামলায় জামিনে বের হওয়ার এক মাসের মধ্যেই আবারও চুরির অভিযোগে মো. রাসেল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর বিরুদ্ধে এবার প্রাইভেটকার চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া গাড়িটিও উদ্ধার করেছে পিবিআই।

রোববার (২৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে চুরি হওয়া প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়। পরে বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তার রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পিবিআই সূত্রে জানা যায়, শনিবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকায় গাড়ির মালিক মহসীন মিয়া তাঁর প্রাইভেটকারটি গ্যারেজে রেখে যান। রোববার ভোরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় তিনি দেখতে পান গ্যারেজের দরজা ভাঙা এবং ভেতরে গাড়িটি নেই। পরে তিনি বিষয়টি পিবিআইকে জানান।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে পিবিআই। তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ধামরাইয়ের জয়পাড়া কালীমন্দির এলাকায় অভিযান চালিয়ে গাড়িসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়।

গাড়ির মালিক মহসীন মিয়া বলেন, ভোরে একটি ট্রিপে যাওয়ার জন্য গ্যারেজে গিয়ে দেখেন গাড়িটি নেই। পরে পিবিআইকে জানালে তারা দ্রুত অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ জন্য তিনি পিবিআইকে ধন্যবাদ জানান এবং অভিযুক্তের উপযুক্ত শাস্তি দাবি করেন।

পিবিআই পরিদর্শক সুখেন্দু বসু বলেন, গাড়ি চুরির খবর পাওয়ার পরপরই অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়ি ও অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, গাড়ি চুরির খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয় এবং রাসেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল গাড়ি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, রাসেল দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফেরার পর মাদক ও চুরির সঙ্গে জড়িয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি একাধিকবার কারাভোগ করেছেন। এর মধ্যে প্রায় এক মাস আগে একটি মাদক মামলায় জামিনে বের হন তিনি।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয় : রাজধানী সাভার

RTN News

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জামিনে বেরিয়েই ফের চুরির অভিযোগ, প্রাইভেটকারসহ রাসেল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x