ঢাকা    মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
RTN News

দুই স্ত্রীর সংঘর্ষে জ্ঞান হারালেন মিসরের কোচ, প্রথম স্ত্রীকে তালাক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দুই স্ত্রীর সংঘর্ষে জ্ঞান হারালেন মিসরের কোচ, প্রথম স্ত্রীকে তালাক

দুই স্ত্রীর সংঘর্ষে জ্ঞান হারালেন মিসরের কোচ, প্রথম স্ত্রীকে তালাক

মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসানকে ঘিরে পারিবারিক বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। দেশটির উত্তর উপকূলীয় এলাকার একটি বিলাসবহুল রিসোর্টের ক্যাফেতে তাঁর দুই স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতির চাপে ঘটনাস্থলেই জ্ঞান হারান হোসাম।

ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হোসামের দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তফা, যিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত, তাঁর আইনজীবী মোহাম্মদ শামস বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের ক্যাফেতে দুই স্ত্রী মুখোমুখি হলে তাঁদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। এতে দুই পক্ষের কয়েকজন আঘাত পান বলে জানা গেছে। ঘটনার সময় ক্যাফেতে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশকে খবর দেওয়া হয়।

এ সময় পরিস্থিতি সামাল দিতে না পেরে হোসাম ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

হোয়াইদা ও হোসামের সংসারে আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে। এর আগে ২০২২ সালেও তাঁদের মধ্যে প্রায় ১০ দিনের সাময়িক বিচ্ছেদ হয়েছিল। পরে অবশ্য তাঁদের সম্পর্কের উন্নতি হয়। তবে সাম্প্রতিক ঘটনার পর এবার তাঁদের দাম্পত্য জীবনের স্থায়ীভাবে ইতি ঘটতে যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম স্ত্রী হোয়াইদার সঙ্গে দাম্পত্য সম্পর্ক বহাল থাকা অবস্থায় ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত দিনা মোস্তফাকে দ্বিতীয় বিয়ে করেন হোসাম হাসান।

বিষয় : মিসর

RTN News

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দুই স্ত্রীর সংঘর্ষে জ্ঞান হারালেন মিসরের কোচ, প্রথম স্ত্রীকে তালাক

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x