ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
RTN News

আগারগাঁওয়ে উচ্ছেদ ‘মিজানের ভাতের হোটেল’

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আগারগাঁওয়ে উচ্ছেদ ‘মিজানের ভাতের হোটেল’

আগারগাঁওয়ে উচ্ছেদ ‘মিজানের ভাতের হোটেল’

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়ক দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলটির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’-এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাফরুল থানা পুলিশ সহযোগিতা করে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল।

এর আগে গত ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় মিজানুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিজানের খাবার পরিবেশন ও স্বল্পমূল্যে ভাত বিক্রির বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর অল্প সময়ের মধ্যেই ‘মিজানের ভাতের হোটেল’ ব্যাপক পরিচিতি পায়। স্বল্পমূল্যের খাবারের কারণে এটি অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে শেষ পর্যন্ত হোটেলটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

বিষয় : রাজধানী ভাইরাল হোটেল

RTN News

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আগারগাঁওয়ে উচ্ছেদ ‘মিজানের ভাতের হোটেল’

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x