ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
RTN News

আফগানিস্তানে অপুষ্টির ভয়াবহতা, চরম অপুষ্টিতে ১০ শিশুর ১ জন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আফগানিস্তানে অপুষ্টির ভয়াবহতা, চরম অপুষ্টিতে ১০ শিশুর ১ জন
প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জন চরম অপুষ্টিতে ভুগছে।

আফগানিস্তানে অপুষ্টির ভয়াবহতা, চরম অপুষ্টিতে ১০ শিশুর ১ জন

আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী প্রতি ১০ শিশুর একজন চরম অপুষ্টিতে ভুগছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাওয়া, খরা ও বাস্তুচ্যুতির কারণে দেশটির শিশুদের অপুষ্টি পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে সেভ দ্য চিলড্রেনের নতুন গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে শিশুদের তীব্র অপুষ্টির হার ক্রমেই বাড়ছে। গত চার বছরে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার ১৪ শতাংশ বেড়েছে। ২০২৬ সালে দেশটিতে প্রায় ৩৭ লাখ থেকে ৪০ লাখ শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় দেশটির প্রায় ৬০০টি জরুরি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্তত ৪০ লাখ মানুষ, যাদের প্রায় অর্ধেক শিশু।

২০২২ সালে আফগানিস্তানের জন্য ৩ দশমিক ২৭ বিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেওয়া হলেও ২০২৫ সালে তা কমে দাঁড়ায় মাত্র ১ বিলিয়ন ডলারে। ২০২৬ সালের অর্ধেকের বেশি সময় পার হলেও প্রয়োজনীয় তহবিলের তুলনায় মাত্র ৪৩৮ মিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছে। এটি প্রয়োজনের তুলনায় ৭৪ শতাংশ ঘাটতি।

এর পাশাপাশি পাকিস্তান ও ইরান থেকে ৬০ লাখের বেশি আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এতে ২০২৩ সালের সেপ্টেম্বরের তুলনায় আফগানিস্তানের জনসংখ্যা ১২ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং টানা চার বছরের খরাও দেশটির সীমিত স্বাস্থ্য ও মানবিক সহায়তার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

সেভ দ্য চিলড্রেন আফগানিস্তানের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে বলেন, আফগান শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে। এরপর দেশটিতে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

বর্তমানে সেভ দ্য চিলড্রেন মাত্র ১৪টি ক্লিনিক চালু রাখতে সক্ষম হয়েছে। এসব ক্লিনিকের মাধ্যমে দেশটির উত্তরের পাহাড়ি অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

সূত্র: আল জাজিরা

বিষয় : বিশ্ব সংবাদ এশিয়া আফগানিস্তান

RTN News

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আফগানিস্তানে অপুষ্টির ভয়াবহতা, চরম অপুষ্টিতে ১০ শিশুর ১ জন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x