ঋণসংকটে অনন্ত জলিলের শিল্পপ্রতিষ্ঠান, বেকার ১০ হাজারের বেশি শ্রমিক
ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় আর্থিক সংকটে পড়েছে অভিনেতা ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে অংশীদার খুঁজেও সফল হননি অনন্ত জলিল। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টা করেও সাড়া পাননি তিনি।
এ পরিস্থিতিতে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ করতে হবে। অন্যথায় অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বিডি-প্রতিদিন