ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
RTN News

দীপাবলিতে আতশবাজি ফোটানো নিয়ে বিরোধ, রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দীপাবলিতে আতশবাজি ফোটানো নিয়ে বিরোধ, রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি
গুলিবিদ্ধ হয়ে সৌরভ মাটিতে লুটিয়ে পড়েন।

দীপাবলিতে আতশবাজি ফোটানো নিয়ে বিরোধ, রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

ভারতের উত্তরপ্রদেশে দীপাবলির রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যকে গুলি করা হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন সৌরভ তোমার (২৬) নামের ওই সেনাসদস্য। বর্তমানে তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের বাঘপত জেলার বাসিন্দা সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে নিয়ে বাড়ির বাইরে আতশবাজি ফোটাচ্ছিলেন। এ সময় স্থানীয় দুই ব্যক্তি ধীরাজ ও তাঁর ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে ধীরাজ একটি দেশি পিস্তল বের করে গুলি ছোড়েন। গুলিটি প্রথমে একটি দেওয়ালে লাগে। পরে সৌরভের কানের পেছনে মাথায় আঘাত করে।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান সৌরভ। এ সময় ধীরাজের ভাই লাঠি নিয়ে বিনীতের ওপর হামলা করেন। অন্যদিকে, সংঘর্ষের মধ্যে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। ঘটনার পর অভিযুক্ত দুই ভাই সেখান থেকে পালিয়ে যান।

স্থানীয়দের বরাতে প্রতিবেদনে বলা হয়, দুই পরিবারের সদস্যরা আগে থেকেই পরিচিত ছিলেন। তাঁদের মধ্যে সুসম্পর্কও ছিল। তবে প্রায় দুই মাস আগে একবার ছোটখাটো বিরোধের ঘটনা ঘটেছিল।

সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবে কর্মরত। দীপাবলি উদ্‌যাপনে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।

ঘটনার পর পরিবারের সদস্যরা প্রথমে সৌরভকে বারৌতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে মিরাট মেডিকেল কলেজে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

এদিকে, সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে ঘটনার কথা জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বারৌতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

বিষয় : বিশ্ব সংবাদ ভারত এশিয়া

RTN News

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দীপাবলিতে আতশবাজি ফোটানো নিয়ে বিরোধ, রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x