ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
RTN News

রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
আজ বেলা সাড়ে ১১টার দিকে পাঁচ শতাধিক শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন।

৩ দফা দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেয়। এরপর স্লোগান বন্ধ হলেও শিক্ষার্থীরা বোর্ড প্রাঙ্গণে অবস্থান অব্যাহত রাখেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডে অবস্থান করছিলেন। এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয় : পদত্যাগ এইচএসসি রাজশাহী জেলা শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী বিভাগ পরীক্ষার্থী শিক্ষামন্ত্রী

RTN News

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

৩ দফা দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেয়। এরপর স্লোগান বন্ধ হলেও শিক্ষার্থীরা বোর্ড প্রাঙ্গণে অবস্থান অব্যাহত রাখেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডে অবস্থান করছিলেন। এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x