ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
RTN News

রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

৩ দফা দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভরাজশাহী প্রতিনিধিশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ড প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেয়। এরপর স্লোগান বন্ধ হলেও শিক্ষার্থীরা বোর্ড প্রাঙ্গণে অবস্থান অব্যাহত রাখেন।প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডে অবস্থান করছিলেন। এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ