ঢাকা    মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
RTN News

চাঁদপুরে টিউবওয়েলে চাঞ্চল্য, পানি বের হওয়ার পর জ্বলে উঠল আগুন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদপুরে টিউবওয়েলে চাঞ্চল্য, পানি বের হওয়ার পর জ্বলে উঠল আগুন

চাঁদপুরে টিউবওয়েলে চাঞ্চল্য, পানি বের হওয়ার পর জ্বলে উঠল আগুন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের একটি নতুন স্থাপন করা টিউবওয়েল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, টিউবওয়েল বসানোর পর হাতল চাপার আগেই স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে থাকে। পরে গ্যাসের উপস্থিতির সন্দেহে আগুন ধরালে টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে।

রোববার (১৩ জুলাই) বিকেলে উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক বাবু মিয়া পরিবারের জন্য পানীয় জলের উদ্দেশ্যে টিউবওয়েলটি স্থাপন করেন।

টিউবওয়েল বসানোর কাজ শেষে উপস্থিতরা দেখতে পান, কোনো চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি বের হচ্ছে। কিছুক্ষণ পর বুদবুদের শব্দ শোনা গেলে বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়। পরে পরীক্ষা হিসেবে আগুন ধরালে টিউবওয়েলের মুখে শিখা জ্বলে ওঠে বলে দাবি করেন স্থানীয়রা।

টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী জানান, কাজ শেষ হওয়ার পর হাতল না চাপিয়েই পানি বের হতে দেখে তারা বিষয়টি পরীক্ষা করেন। গ্যাসলাইট দিয়ে আগুন ধরাতেই টিউবওয়েলের মুখে আগুন জ্বলে ওঠে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকের ধারণা, ভূগর্ভে গ্যাসের উপস্থিতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তবে এর প্রকৃত কারণ জানতে বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

টিউবওয়েলের মালিক বাবু মিয়া জানান, বর্তমানে টিউবওয়েলে আগুন স্বয়ংক্রিয়ভাবে জ্বলছে না। তবে আগুনের উৎস ব্যবহার করলে এখনও শিখা জ্বলে ওঠে। বিষয়টি নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল বলেন, টিউবওয়েল থেকে আগুন বা গ্যাস বের হওয়ার বিষয়ে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

RTN News

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

চাঁদপুরে টিউবওয়েলে চাঞ্চল্য, পানি বের হওয়ার পর জ্বলে উঠল আগুন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x