ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
RTN News

জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই
‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয় করেন স্যাম নিল

জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় অভিনেতা এবং ‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া স্যাম নিল আর নেই। সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ায় ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

স্যাম নিলের পরিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। পরিবারের ভাষ্য, তার মৃত্যু ছিল হঠাৎ এবং অপ্রত্যাশিত। জীবনের শেষ মুহূর্তে তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন এবং শান্তিপূর্ণভাবেই পৃথিবী থেকে বিদায় নেন।

২০২৩ সালে প্রকাশিত আত্মজীবনীতে স্যাম নিল জানিয়েছিলেন, তিনি তৃতীয় পর্যায়ের নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হয়েছিলেন। পরে জিনভিত্তিক ইমিউন থেরাপির মাধ্যমে ক্যান্সারমুক্ত হন। পরিবারের দাবি, মৃত্যুর সময় তিনি ক্যান্সারমুক্ত ছিলেন।

মৃত্যুর আগে তিনি অস্ট্রেলিয়ার সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭০-এর দশকে অভিনয়জীবন শুরু করা নিউজিল্যান্ডের এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘জুরাসিক পার্ক’ ছাড়াও ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘দ্য পিয়ানো’ এবং ‘পিকি ব্লাইন্ডার্স’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে নিজস্ব আঙুরের বাগান পরিচালনা করতেন স্যাম নিল। তার মৃত্যুতে চলচ্চিত্রজগতে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয় : বিনোদনের খবর হলিউড

RTN News

সোমবার, ১৩ জুলাই ২০২৬

জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x