ঢাকা    সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
RTN News

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট
ছবি: সংগৃহীত।

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

রাঙামাটি প্রতিনিধি

টানা কয়েক দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২০৬ মেগাওয়াটে পৌঁছেছে। চলতি বছরে এটিই কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০০ দশমিক ৬০ ফুট মিন সি লেভেল (এমএসএল)। আগের দিন একই সময়ে এ স্তর ছিল ৯৯ দশমিক ১৫ ফুট। পানির স্তর ১০০ ফুট অতিক্রম করায় বিদ্যুৎ উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে ১, ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ১৬০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট উৎপাদিত হচ্ছে। সব মিলিয়ে পাঁচটি ইউনিট থেকে মোট ২০৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, দীর্ঘ তিন মাস পানি সংকটের কারণে পাঁচটি ইউনিট একসঙ্গে পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক টানা বর্ষণে কাপ্তাই লেকে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বাড়তে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে কাপ্তাই লেকের পানির ওপর নির্ভরশীল। পর্যাপ্ত পানি থাকলে পাঁচটি ইউনিট থেকে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।

বিষয় : বিদ্যুৎ কাপ্তাই

RTN News

সোমবার, ১৩ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x