ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
RTN News

টানা ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে ১২ জেলা

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টানা ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে ১২ জেলা
ফাইল ছবি।

টানা ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে ১২ জেলা

স্টাফ রিপোর্টার

কয়েক দিনের টানা ভারি বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে দেশের ১২ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে বা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

রোববার (১২ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

টানা বর্ষণের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক পানিতে তলিয়ে গিয়ে যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ, যারা বৃষ্টির কারণে কাজের সন্ধানে বের হতে পারছেন না।

পাউবোর তথ্য অনুযায়ী, বর্তমানে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী দুই দিনে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি বা বিদ্যমান বন্যার আরও অবনতির আশঙ্কা রয়েছে।

তবে আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী নদী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু ও খোয়াই নদীসংলগ্ন কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয় : আবহাওয়ার খবর বৃষ্টির খবর বৃষ্টি

RTN News

রোববার, ১২ জুলাই ২০২৬

টানা ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে ১২ জেলা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x