ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

বেলুচিস্তানে পুলিশ পোস্টে ভয়াবহ হামলা, নিহত ৯ পুলিশ; অভিযানে ১৫ টিটিপি সদস্য নিহত

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বেলুচিস্তানে পুলিশ পোস্টে ভয়াবহ হামলা, নিহত ৯ পুলিশ; অভিযানে ১৫ টিটিপি সদস্য নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জিয়ারত জেলায় একটি পুলিশ পোস্টে ভয়াবহ সন্ত্রাসী হামলায় দুই স্টেশন হাউস অফিসারসহ অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দেশটির সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার পর নিরাপত্তা বাহিনীর চালানো এক যৌথ ক্লিয়ারেন্স অভিযানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র ও প্রশাসনের তথ্য অনুযায়ী, গভীর রাতে একদল সশস্ত্র হামলাকারী জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকার একটি পুলিশ পোস্টে অতর্কিত হামলা চালায়। সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুললেও একপর্যায়ে হামলাকারীরা ফাঁড়ির ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়।

জিয়ারতের ডেপুটি কমিশনার আব্দুল কুদ্দুস আচাকজাই জানান, নিহতদের মধ্যে মাঙ্গি ও কাওয়াস থানার এসএইচও এবং অ্যান্টি-টেররিস্ট ফোর্সের ইনচার্জ হেড কনস্টেবল সাইফুল্লাহ রয়েছেন। ঘটনার পর আরও পাঁচজন পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শাহিদ রিন্দ বলেন, হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত যৌথ অভিযান শুরু করে এবং এতে ১৫ জন খারিজি সন্ত্রাসী নিহত হয়। তিনি বলেন, বেলুচিস্তানে সন্ত্রাসীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল থাকবে না এবং প্রতিটি হামলার কঠোর জবাব দেওয়া হবে।

এই হামলার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কোয়েটা-জিয়ারত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। ফলে কোয়েটা-ঝব প্রধান মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়েছে।

হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, শহীদ পুলিশ সদস্যদের রক্তের বদলা নেওয়া হবে এবং শান্তির শত্রুদের নির্মূল না করা পর্যন্ত এই লড়াই চলবে।

উল্লেখ্য, বেলুচিস্তানে সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত মাসেও কিলা আব্দুল্লাহ, পিশিন ও ডুকি জেলায় পুলিশ স্থাপনায় হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন।

বিষয় : পাকিস্তান

আর টি এন নিউজ ২৪

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বেলুচিস্তানে পুলিশ পোস্টে ভয়াবহ হামলা, নিহত ৯ পুলিশ; অভিযানে ১৫ টিটিপি সদস্য নিহত

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x