ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
RTN News

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক
অভিযুক্ত খোকনকে গতকাল সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগে খোকন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে বিজয়পুর বাজারের একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে ঘটনাটি ঘটে। তবে ঘটনার সিসিটিভি ফুটেজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর ভিডিওটি বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ।

তদন্তে অভিযুক্ত হিসেবে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

ওসি রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। ভিডিও বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে শনিবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার সার্বিক তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

বিষয় : জেলার খবর কুমিল্লা ধর্ষণ চট্টগ্রাম বিভাগ সদর দক্ষিণ ফুটপাত

RTN News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ভাইরালের পর অভিযুক্ত আটক

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x