ঢাকা    শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা: নিহত ২৭, আহত ৯১; নগরজুড়ে শোক দিবস

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা: নিহত ২৭, আহত ৯১; নগরজুড়ে শোক দিবস
রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত কিয়েভ।

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা: নিহত ২৭, আহত ৯১; নগরজুড়ে শোক দিবস

৭৪টি ক্ষেপণাস্ত্র ও ৪৯৬ ড্রোনে হামলার দাবি ইউক্রেনের; জেলেনস্কির পশ্চিমাদের প্রতি ক্ষোভ

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে চালানো এ হামলায় অন্তত ৯১ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া প্রায় ১৩০টি বহুতল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে কিয়েভে এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর টাকাচেঙ্কো জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হওয়ায় নিহতের সংখ্যা ২৭ জনে পৌঁছেছে। উদ্ধারকারী দল এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া বাসিন্দাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দিনিপ্রো নদীর বাম তীরের একটি পূর্বাঞ্চলীয় শহরতলি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে এখনও অন্তত আটজন নিখোঁজ রয়েছেন। হামলার ভয়াবহতায় কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো শুক্রবার পুরো রাজধানীতে সরকারি শোক দিবস ঘোষণা করেছেন।

এদিকে হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আয়ারল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। তিনি কিয়েভের আংশিক ধ্বংস হয়ে যাওয়া একটি নয়তলা আবাসিক ভবন পরিদর্শন করেন এবং প্রাণহানির জন্য পশ্চিমা মিত্রদের সময়মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ না করাকে দায়ী করেন। তার ভাষ্য, প্রতিশ্রুত সহায়তা সময়মতো এলে আরও অনেক মানুষের জীবন ও ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হতো।

ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া রাতভর ৭৪টি ক্ষেপণাস্ত্র এবং রেকর্ডসংখ্যক ৪৯৬টি ড্রোন দিয়ে হামলা চালায়। বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবার অস্বাভাবিক বেশি ছিল। একই সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণে এসব হামলা প্রতিহত করা কঠিন হয়ে পড়ে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভের সামরিক অবকাঠামো, জ্বালানি স্থাপনা এবং বিমানবন্দরকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সূত্র: রয়টার্স

বিষয় : রাশিয়া বিশ্ব সংবাদ ইউক্রেন

আর টি এন নিউজ ২৪

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা: নিহত ২৭, আহত ৯১; নগরজুড়ে শোক দিবস

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x