ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
RTN News

জুমার নামাজ শেষে গুলিবিদ্ধ পলাশ, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে

প্রকাশ : ১২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুমার নামাজ শেষে গুলিবিদ্ধ পলাশ, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে
ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন কথিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ (৫০)। মাথায় দুই রাউন্ড গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

শুক্রবার (১২ জুন) জুমার নামাজ শেষে পশ্চিম রামপুরার টিভি সেন্টার সংলগ্ন নিজ বাসার সামনে পরিচিতজনদের সঙ্গে কথা বলার সময় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, হেলমেট ও মাস্ক পরিহিত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে পলাশকে লক্ষ্য করে গুলি চালায়। দুই রাউন্ড গুলিই তাঁর মাথায় লাগে।

হামলার পর পলাশের সহযোগীরা হামলাকারীদের ধাওয়া দিলে তারা আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

পলাশের বাসার নিরাপত্তাকর্মী ইব্রাহিম মিয়া জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে এসে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, অস্ত্রোপচারের মাধ্যমে পলাশের মাথা থেকে একটি গুলি বের করা হয়েছে। অপর গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে। গুলির আঘাতে তাঁর মস্তিষ্কের প্রায় অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয় : ঢাকা জেলা ঢাকা বিভাগ রাজধানী গুলি রামপুরা দুর্বৃত্তরা

RTN News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জুমার নামাজ শেষে গুলিবিদ্ধ পলাশ, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x