ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
RTN News

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজন হলে আজ রোববারই ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে পারে ওয়াশিংটন। একই সঙ্গে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ট্রাম্পের ভাষ্য, যুক্তরাষ্ট্রকে হয়তো ‘কাজটি শেষ করতে হবে’, নয়তো ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে।

গতকাল শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরানে নতুন করে হামলার পরিকল্পনা কতটা এগিয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এ নিয়ে ভাবছি এবং হতে পারে কালকেই (রোববার) তা হতে যাচ্ছে।’ এ সময় হামলার বিষয়ে আগাম ঘোষণা দেওয়ার সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, ‘আমি হামলা করব কি না, তা কি আসলেই আপনাদের আগে থেকে বলে দেব?’

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তাঁর প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন ট্রাম্প। এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে চালানো অভিযান দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট ছিল না বলেও ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাকে সিদ্ধান্তটি স্থায়ী করতে হবে। আর একমাত্র সে কারণেই আমি পদক্ষেপ নিচ্ছি।’

তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সামরিক অভিযান ও কূটনৈতিক আলোচনার—দুই সম্ভাবনাই খোলা রেখেছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমাকে হয়তো বিষয়টি শেষ করতে হবে, অথবা তারা হয়তো একটি চুক্তি করবে। তবে আমি এখনো নিশ্চিত নই। যে পথেই যাক না কেন, জয় আমাদেরই হবে।’

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে আলোচনা হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো অধরা রয়েছে।

নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে ট্রাম্পের এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিষয় : ইরান ডোনাল্ড ট্রাম্প হামলা

RTN News

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x