ঢাকা    বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

প্রবীণদের ট্রেনে ফ্রি ভ্রমণ, মেট্রোরেলে ২৫% ছাড়ের ঘোষণা বাজেটে

প্রকাশ : ১১ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রবীণদের ট্রেনে ফ্রি ভ্রমণ, মেট্রোরেলে ২৫% ছাড়ের ঘোষণা বাজেটে
৬৫ বছরের বেশি বয়সীদের লাগবে না ট্রেন ভাড়া, মেট্রোরেলেও ২৫% ছাড়। ছবি: সংগৃহীত

প্রবীণদের ট্রেনে ফ্রি ভ্রমণ, মেট্রোরেলে ২৫% ছাড়ের ঘোষণা বাজেটে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুবিধা এবং মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury এ ঘোষণা দেন। তিনি জানান, প্রবীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা জোরদারের অংশ হিসেবে এসব সুবিধা কার্যকর করা হবে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত বা নিগৃহীতা নারীদের ভাতা কর্মসূচি অব্যাহত থাকবে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ৩৮ লাখে উন্নীত করার পাশাপাশি মাসিক ভাতা এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতার আওতাও বাড়ানো হচ্ছে। উপকারভোগীর সংখ্যা এক লাখে উন্নীত করে শিক্ষার স্তরভেদে মাসিক এক হাজার থেকে এক হাজার ৪০০ টাকা ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসিক ৮৫০ টাকা করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

বাজেটে বেসরকারি খাতের কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় অবসরের সময় মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

অন্যদিকে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি অপরিবর্তিত রেখে ২০ হাজার টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা বাড়িয়ে বীরশ্রেষ্ঠ পরিবারকে ৪০ হাজার, বীর উত্তমকে ৩০ হাজার এবং বীর বিক্রম ও বীর প্রতীক পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর জন্য মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের ক্যাটাগরিভেদে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা ভাতা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে সরকার।

বিষয় : রাজধানী জাতীয় ট্রেন ভাড়া মেট্রোরেল

আর টি এন নিউজ ২৪

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রবীণদের ট্রেনে ফ্রি ভ্রমণ, মেট্রোরেলে ২৫% ছাড়ের ঘোষণা বাজেটে

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x