ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
RTN News

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ : ৩০ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: যুগান্তর।

দেশ গঠনের কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন Tarique Rahman।

শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বরে Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করেন, তাহলে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

তিনি বলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানটি সড়কে আয়োজন করায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে উল্লেখ করে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করার কথাও জানান।

তারেক রহমান বলেন, ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে সভা-সমাবেশের মাধ্যমে আলোচনা করা হবে।

বিষয় : বিএনপি তারেক রহমান জিয়াউর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান

RTN News

বুধবার, ১৫ জুলাই ২০২৬

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

দেশ গঠনের কাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন Tarique Rahman।

শনিবার (৩০ মে) রাজধানীর ইসিবি চত্বরে Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, সমাজের সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতা করেন, তাহলে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

তিনি বলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানটি সড়কে আয়োজন করায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে উল্লেখ করে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। পাশাপাশি সাংগঠনিক বিষয় নিয়ে ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করার কথাও জানান।

তারেক রহমান বলেন, ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে সভা-সমাবেশের মাধ্যমে আলোচনা করা হবে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x