ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
RTN News

ঝড়ে গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত, সালথায় দুই পরিবারের সংঘর্ষে আহত ১২

প্রকাশ : ৩০ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঝড়ে গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত, সালথায় দুই পরিবারের সংঘর্ষে আহত ১২

ফরিদপুরের সালথা উপজেলা-য় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ঝড়ে মুন্নু মোল্লার একটি বড় গাছ তুহিন মোল্লার ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরটি ক্ষতিগ্রস্ত হলে মুন্নু মোল্লা নিজ খরচে সেটি মেরামত করে দেন।

তবে মেরামতের পরও ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে তুহিন মোল্লার সংরক্ষিত পেঁয়াজ ভিজে যায়। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পরিবারের অন্তত ১২ জন আহত হন।

এ বিষয়ে সালথা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ফরিদপুর

RTN News

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঝড়ে গাছ পড়ে ঘর ক্ষতিগ্রস্ত, সালথায় দুই পরিবারের সংঘর্ষে আহত ১২

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x