ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
RTN News

বাবা, মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাবা, মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সস্ত্রীক বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

পবিত্র ঈদুল আযহার প্রধান জামাতে অংশ নেওয়ার পর প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে সকাল ৮টা ৩৮ মিনিটে তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শেরেবাংলা নগরে অবস্থিত পারিবারিক সমাধিস্থলে যান।

চন্দ্রিমা উদ্যানে পৌঁছে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী প্রথমে একান্তে প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তারা ফাতেহা পাঠ করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতৃবৃন্দ ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর।

শেরেবাংলা নগরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা রাজধানীর বনানী কবরস্থানে যান। সেখানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

বনানীতে কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দেশের প্রধান ঈদ জামাতে সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাত শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিষয় : ঈদুল আজহা তারেক রহমান প্রধানমন্ত্রী জিয়াউর রহমান খালেদা জিয়া

RTN News

রোববার, ১২ জুলাই ২০২৬

বাবা, মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x