ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
RTN News

বিশ্বকাপে ক্লোসার রেকর্ড ভাঙার সামনে মেসি-এমবাপ্পে

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিশ্বকাপে ক্লোসার রেকর্ড ভাঙার সামনে মেসি-এমবাপ্পে

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার দৌড়ে এখন সবচেয়ে আলোচনায় এই দুই ফুটবলার।

এক যুগ ধরে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচে একটি গোল করে বিশ্বকাপে নিজের ১৬তম গোল পূর্ণ করেন তিনি।

সেই গোলেই ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন ক্লোসা। ২৪ ম্যাচে করা তার ১৬ গোলের রেকর্ড এখনও অক্ষত থাকলেও এবার সেটি হুমকির মুখে।

রেকর্ড ভাঙার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বর্তমানে বিশ্বকাপে ২৬ ম্যাচে তার গোলসংখ্যা ১৩। অর্থাৎ, আর তিনটি গোল করলেই ক্লোসাকে ছুঁয়ে ফেলবেন মেসি। আর চার গোল করলে এককভাবে শীর্ষস্থান দখল করবেন তিনি।

আর্জেন্টিনা দলের মূল ভরসা হিসেবেই এবারও মাঠে নামবেন মেসি। তাই চার গোল করে ইতিহাস গড়ার সম্ভাবনাও বেশ উজ্জ্বল তার সামনে।

অন্যদিকে, মেসির ঠিক পেছনেই আছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে বর্তমানে তার গোলসংখ্যা ১২। মাত্র ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজের তৃতীয় বিশ্বকাপেই ক্লোসার রেকর্ড স্পর্শ করার সুযোগ পাচ্ছেন।

আর চার গোল করলে ক্লোসাকে ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে, আর পাঁচ গোল করলেই হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বয়স কম হওয়ায় ভবিষ্যতেও এই রেকর্ড আরও বড় করার সুযোগ থাকবে তার সামনে।

সব মিলিয়ে, আসন্ন বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, বরং ইতিহাস গড়ার মঞ্চও হতে যাচ্ছে মেসি ও এমবাপ্পের জন্য।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি

RTN News

রোববার, ১২ জুলাই ২০২৬

বিশ্বকাপে ক্লোসার রেকর্ড ভাঙার সামনে মেসি-এমবাপ্পে

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x