ঢাকা    রোববার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
RTN News

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত

প্রকাশ : ২৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত
নিহত মো. ফয়সাল ও তামিম হাওলাদার।

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে গলাচিপা-উলানিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

আহতরা হলেন অটোরিকশার যাত্রী মো. সোহরাব (৫০) ও মো. শরীফ (২৫)। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে তামিম ও ফয়সাল মোটরসাইকেলে করে গলাচিপা-উলানিয়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ বা মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত আহত পুলিশ পটুয়াখালী

RTN News

রোববার, ১২ জুলাই ২০২৬

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x