ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে তছনছ ওয়াইনের দোকান, ক্ষতি ৫০ হাজার ডলার

ছবি: ভিডিও থেকে নেওয়া

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে তছনছ ওয়াইনের দোকান, ক্ষতি ৫০ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী আফটার শকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে হারমোসা বিচের একটি ওয়াইনের দোকানে শত শত বোতল ভেঙে গেছে। দোকানটির কর্তৃপক্ষের হিসাবে, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার ডলার।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকালে লস অ্যাঞ্জেলেস উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এর পর অন্তত ৪০টি আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে হারমোসা বিচের বোকাটোস গ্রোসারি স্টোরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার তীব্র কম্পন অনুভূত হয়।

দোকানটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথম কম্পনেই তাক থেকে শত শত ওয়াইনের বোতল মেঝেতে পড়ে ভেঙে যায়। পরে আরেকটি শক্তিশালী আফটার শকে একই ঘটনা ঘটে। এতে প্রায় ৪৫ হাজার থেকে ৫০ হাজার ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ।

দোকানটির প্রতিনিধি জে হেরন বিবিসিকে বলেন, ভূমিকম্পের এমন ভয়াবহতা আগে কখনো অনুভব করেননি তিনি। ঘটনার পর থেকে দোকানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। অনেক পণ্য নষ্ট হলেও সবকিছু হারিয়ে যায়নি বলে জানান তিনি।

প্রথম কম্পনের সময় দোকানটি খোলেনি। তবে পরবর্তী শক্তিশালী আফটার শক আঘাত হানার সময় সেখানে ক্রেতারা উপস্থিত ছিলেন। তাঁরা দোকানের ভেতরে কেনাকাটা করছিলেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচের উপকূলে ভূমিকম্পটির উৎপত্তি। এতে লস অ্যাঞ্জেলেসের আশপাশের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে কম্পন অনুভূত হয়।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ক্ষয়ক্ষতি পর্যালোচনায় আশপাশের ফায়ার স্টেশন থেকে কর্মীদের পাঠানো হয়েছিল। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা ভবন ধসের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের প্রভাব পড়ে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিমানবন্দরের একটি টার্মিনালের কয়েকটি জানালা ভেঙে যায়। নিরাপত্তার কারণে টার্মিনালের একটি চলাচলের পথও বন্ধ রাখতে হয়।

এদিকে ভূমিকম্পের সময় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) দেওয়া একটি নির্দেশের বিষয়টিও আলোচনায় এসেছে। প্রকাশিত ভিডিও ও অডিওতে দেখা যায়, কম্পন শুরু হওয়ার মুহূর্তে রানওয়ের কাছে অবতরণের প্রস্তুতি নেওয়া ডেলটা এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে অবতরণ বাতিলের নির্দেশ দেন একজন নিয়ন্ত্রক।

বিষয় : যুক্তরাষ্ট্র ভূমিকম্প ক্যালিফোর্নিয়া

RTN News

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে তছনছ ওয়াইনের দোকান, ক্ষতি ৫০ হাজার ডলার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x