ঢাকা    বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর টি এন নিউজ ২৪

ঈদযাত্রায় দুর্ভোগ চরমে, বৃষ্টি ও যানজটে নাকাল ঘরমুখো মানুষ

প্রকাশ : ২৭ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈদযাত্রায় দুর্ভোগ চরমে, বৃষ্টি ও যানজটে নাকাল ঘরমুখো মানুষ
ঈদযাত্রায় দুর্ভোগ চরমে, বৃষ্টি ও যানজটে নাকাল ঘরমুখো মানুষ | ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন লাখো মানুষ। তবে ঈদের আগের দিন বুধবার (২৭ মে) সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

সকালে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, স্টেশন ও মহাসড়কে দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ। অনেক যাত্রীকে বৃষ্টিতে ভিজেই যাত্রা করতে দেখা গেছে। কেউ কেউ যানবাহন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করেও বাড়ির পথে রওনা হয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাজীপুরের প্রায় আড়াই হাজার কারখানায় একযোগে ঈদের ছুটি ঘোষণার পর লাখো শ্রমিক একসঙ্গে বাড়ির পথে নামলে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে ভোগড়া বাইপাস থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। অনেক যাত্রীর ঢাকা থেকে চন্দ্রা পার হতে সময় লেগেছে ৬ থেকে ৭ ঘণ্টা।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিষয় : আবহাওয়ার খবর বৃষ্টির খবর ঈদুল আজহা

আর টি এন নিউজ ২৪

বুধবার, ২৭ মে ২০২৬

ঈদযাত্রায় দুর্ভোগ চরমে, বৃষ্টি ও যানজটে নাকাল ঘরমুখো মানুষ

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x