ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
RTN News

ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ
ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রল বোমা নিক্ষেপ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনের একটি কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বারোবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে অফিসকক্ষের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

মোবাশ্বের হোসেন বলেন, হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে কক্ষের ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রাতে বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয় : জেলার খবর ঝিনাইদহ খুলনা বিভাগ বোমা কালীগঞ্জ ঝিনাইদহ রেলস্টেশন

RTN News

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহে রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনের একটি কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বারোবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে অফিসকক্ষের কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

মোবাশ্বের হোসেন বলেন, হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে কক্ষের ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রাতে বারোবাজার রেলওয়ে স্টেশনে তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

RTN News

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x