শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা উদ্ধার
পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা উদ্ধাররাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে।সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানের একপর্যায়ে একটি ব্যাগসহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরক পড়ে থাকার তথ্য পাওয়া যায়।পরে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়।এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেল ও পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।এসআরবির কর্মকর্তারা জানান, কয়েকটি বিস্ফোরক ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। আরও কিছু বিস্ফোরক থাকায় সেগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করার কার্যক্রম চলছে।
তবে এসব বিস্ফোরক সেখানে কীভাবে এল বা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।