ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
RTN News

আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক
দীপাবলি উদযাপনের পর নিউ জার্সির রাস্তায় আগুন নেভান দমকলকর্মীরা। ছবি: ইনস্টাগ্রাম

দীপাবলি উদযাপনের পর নিউ জার্সির সড়কে আবর্জনার স্তূপ, বিতর্কে প্রবাসী ভারতীয়রা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দীপাবলি উদযাপনের পর সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে আতশবাজির বাক্স, পটকার মোড়ক, ছাইসহ নানা ধরনের আবর্জনা। উৎসব শেষে সড়কের এমন বেহাল অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসী ভারতীয়দের দায়িত্ববোধ ও জনসচেতনতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

জার্সি সিটি ও ইন্ডিয়া স্ট্রিটসহ বিভিন্ন এলাকার ভিডিওতে দেখা যায়, ব্যাপক আতশবাজি ও পটকা ফোটানোর পর সড়কে জমে রয়েছে বিপুল পরিমাণ বর্জ্য। উৎসবের পরও বাতাসে ধোঁয়া ভাসতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা।

সড়কে জমে থাকা আতশবাজির বর্জ্য ও আবর্জনা পরিষ্কার করতে এগিয়ে আসেন দমকলকর্মীরা। শক্তিশালী পানির ধারা ব্যবহার করে সড়কের ময়লা সরানোর কাজ করেন তাঁরা। এ সময় পরিচ্ছন্নতার কার্যক্রম দেখতে আশপাশে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।

দীপাবলি উদযাপনের কারণে ওইসব এলাকায় স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসী ভারতীয়দের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ নিয়ে নানা প্রশ্ন ওঠে। স্থানীয় জনগোষ্ঠীর ওপর এ ধরনের উদযাপনের প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়। বিশেষ করে অতিরিক্ত শব্দ, আতশবাজি ব্যবহারের বিধিনিষেধ এবং জনপরিসর পরিষ্কার রাখার দায়িত্ব নিয়ে সরব হন অনেকে।

তবে নিউ জার্সিতে দীপাবলির পর সড়কে আবর্জনা ছড়িয়ে থাকার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও উৎসবের পর সড়ক পরিষ্কার করতে যুক্তরাষ্ট্রের দমকলকর্মীদের পানি ছিটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। সে সময়ও জনপরিসরে আবর্জনা ফেলা ও নাগরিক দায়িত্ববোধ নিয়ে একই ধরনের বিতর্ক তৈরি হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিষয় : যুক্তরাষ্ট্র বিশ্ব সংবাদ ভারত ভারতীয় আতশবাজ

RTN News

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আতশবাজির বর্জ্যে ঢাকলো নিউ জার্সির সড়ক, ভারতীয়দের দীপাবলি উদযাপন নিয়ে বিতর্ক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x