ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
RTN News

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, ৭ নভেম্বর তাঁদের আবেগ, অনুভূতি, ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা। রাজনৈতিকভাবে অন্য দিনগুলোর তুলনায় এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনের বিশেষত্বের কারণেই আজ বাংলাদেশের মানুষ স্বাধীন ও মুক্তভাবে বসবাস করতে পারছে এবং গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে।

বিগত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে যুবদল নেতা বলেন, বিএনপির চেয়ারম্যানের নেতৃত্বে তাঁরা দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন। এ সময় রক্ত দিয়েছেন, গুলি ও রিমান্ডের মুখোমুখি হয়েছেন এবং অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন। এত নির্যাতনের পরও তাঁরা পিছু হটেননি।

তিনি বলেন, তাঁদের একমাত্র লক্ষ্য ছিল প্রিয় নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখা এবং ঐতিহাসিক এই দিনটি মুক্তভাবে উদ্‌যাপন করা। এ লক্ষ্য পূরণের জন্যই তাঁদের এত ত্যাগ স্বীকার করতে হয়েছে।

নয়ন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখতেই তাঁরা রাজপথে প্রতীকী ট্যাংক নিয়ে এসেছেন। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন জিয়াউর রহমানের স্মৃতি অম্লান থাকবে। তাঁর পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।

জিয়াউর রহমানকে আজীবন স্মৃতিতে ধারণ করার পাশাপাশি রাজপথে ও নিজের বুকে আগলে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার রাজধানীতে র‌্যালির আয়োজন করে বিএনপি। বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

র‌্যালিতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হন। বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় তাঁদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের সড়ক।

বিষয় : রবিউল ইসলাম নয়ন

RTN News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: নয়ন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x