ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
RTN News

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় নাগরিক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় নাগরিক
নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় নাগরিক

নেপালের এভারেস্ট অঞ্চলে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দেশটির সোলুখুম্বু জেলার খুম্বু পাসাং লামু গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিচে হেলিপ্যাডে এ দুর্ঘটনা ঘটে।

নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম উইয়ন নিউজ।

নিহত ব্যক্তির নাম বসন্ত কুমার বালারামারামাডু। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের নাগরিক শৈলেশ কৃষ্ণ প্যাটেল। তবে দুই হেলিকপ্টারে মোট কতজন আরোহী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নেপালে বসবাসকারী তামাং সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত প্যাটেলকে প্রভু এয়ারের একটি হেলিকপ্টারে করে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুই হেলিকপ্টারের পাইলটও সামান্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদেরও কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় ফিশটেইল এয়ারের হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন প্রজ্জ্বল কেসি। অন্যদিকে এয়ার ডাইনেস্টির হেলিকপ্টারের পাইলট ছিলেন ক্যাপ্টেন রবীন্দ্র প্রজাপতি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অবতরণের শেষ মুহূর্তে দুটি হেলিকপ্টার বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। এ সময় হেলিকপ্টার দুটির দ্রুত ঘূর্ণায়মান রোটর ব্লেড পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে স্থানীয় সময় বিকেল ৪টায় সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

বিষয় : নিহত বিশ্ব সংবাদ ভারত নেপাল পর্যটক

RTN News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ভারতীয় নাগরিক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মো: আহসান উল্লাহ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর টি এন নিউজ ২৪

0:00 0:00
1.0x